ব্যবসায়ী হত্যার দায়ে সাত জনের মৃত্যুদণ্ড দিয়েছে: আদালত-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 10 September 2018

ব্যবসায়ী হত্যার দায়ে সাত জনের মৃত্যুদণ্ড দিয়েছে: আদালত-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, গাজীপুর রিপোর্ট:

গাজীপুরে ব্যবসায়ী মিলন ভূইয়া হত্যা মামলায় সাতজনের ফাঁসি ও একজনের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলা থেকে অন্য দুইজনকে অব্যাহতি দেয়া হয়েছে।।”।

সোমবার সকালে গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক ওই রায় দেন।।”।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ ফারুক হোসেন, রাজীব হোসেন ওরফে রাজু, মোহাম্মদ আলী হোসেন ওরফে হোসেন আলী, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ রাজীব হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে পারভেজ ও মোহাম্মদ আলী।।”।
এছাড়া একই মামলায় মো. মাসুম ওরফে মামা মাসুমকে পাঁচ বছরের কারাদণ্ড এবং মো. এনামুল হক ও শামসুল হককে খালাস দেয়া হয়েছে।।”।
জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের গেটের ২০০ গজের উত্তর-পশ্চিমে রাজেন্দ্রপুর এলাকায় মিলন ভূইয়াকে হত্যা করা হয়।।”।
ঘটনার পরদিন নিহতের মামা আক্তার হোসেন বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ মামলার রায় দেয়া হল। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages