![]() |
একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কালিকাপুর ইউনিয়ন শাখার কমিটিতে আসা উপস্থিত সকল সদস্যদের চেহারা দেখে বুজতে পেরেছি রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির একনিষ্ঠ আদর্শের সৈনিকদের নিয়ে গঠিত হয়েছে ।বর্তমান নতুন কমিটি,আর তাই নিঃসন্দেহে বলতে পারি কালিকাপুর ইউনিয়নে রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব ভাইয়ের নৌকা প্রতীক আগামী সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে।
![]() |
প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার।এসময় তিনি আরো বলেন সত্যি এই প্রথম আমি কোন সংগঠন এর শুদুমাত্র যুবলীগের সাংগঠনিক নেতৃবৃন্দের রুচিশীল পোশাক ও মানসম্মত পরিবেশে আওয়ামী সহযোগী সংগঠন এর মূল দায়িত্বে থাকা নেতৃবৃন্দের উপস্থিতি তে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলাম।
উল্লেখ্য চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৬১ সদস্য বিশিষ্ট যুবলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ৫ই অক্টোবর শুক্রবার বিকাল ৫টা ৩০ মিনিটের সময় স্থানীয় হোটেল ফুড প্যালেসের হল রুমে।কালিকাপুর ইউনিয়নের নব্য গঠিত যুবলীগের সভাপতি মোশারফ হোসেন লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক এবং যুগ্ম সম্পাদক এম এ হাসান এর যৌথ উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি কালিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুমিল্লা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শৈলপতি চৌধুরী নন্দন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক জাফর আলম,চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সেলিম আহমেদ শামস, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সালাহ উদ্দিন মজুমদার, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সর্দার,১নং কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা জাহাঙ্গীর হোসেন, ২নং উজিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিঞা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক শহিদুর রহমান রতন, ১নং কাশিনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ৪নং শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু,কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মেম্বার সহ কালিকাপুর ইউনিয়ন আওয়ামী সহযোগী সংগঠন এর বিভিন্ন নেতৃবৃন্দ।






No comments:
Post a Comment