রেলপথ মন্ত্রীর নৌকার স্লোগানে মুখরিত প্রতিটি গ্রাম হোন্ডা শোভাযাত্রায় শুরু হল: যুবলীগের কার্যক্রম-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 6 October 2018

রেলপথ মন্ত্রীর নৌকার স্লোগানে মুখরিত প্রতিটি গ্রাম হোন্ডা শোভাযাত্রায় শুরু হল: যুবলীগের কার্যক্রম-একুশে মিডিয়া




একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লাঃ
মুজিবুল হকের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন""উন্নয়নে যাকে পাই, সে আমাদের মুজিব ভাই""হটাত এমনি নির্বাচনী স্লোগানে মুখরিত সারি বদ্ধ সিরিয়ালে বিশাল হোন্ডা শোভাযাত্রার মাধ্যমে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নে প্রতিটি গ্রামে রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির সালাম বিনিময় করলেন ৩নং কালিকাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্যরা।

হটাত এমন বিশাল শোভাযাত্রা সম্পর্কিত প্রশ্নের জবাবে কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন লিটন বলেন, আসলে আমাদের অদ্য ৫ই অক্টোবর বিকাল ৩টার এই শোভাযাত্রা র মূল লক্ষ উদ্দেশ্য আমাদের ইউনিয়ন যুবলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণার লক্ষে আমাদের আজকের এই কর্মকাণ্ড।কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক এর সাথে আলাপ কালে আমাদের প্রতিনিধি কে তিনি জানান এই প্রথম আমাদের ইউনিয়ন কমিটিতে সর্বমোট ৬১ জন সদস্য নাম এসেছে যারা প্রকৃত পক্ষে রেলপথ মন্ত্রী মুজিবুল হকের একনিষ্ঠ আদর্শের নিবেদিত কর্মী।আর তাই আমরা মনে করি চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি শতভাগ সঠিক কর্মীদের নিয়ে গঠিত যা এই উপজেলায় একটি উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে।আর তাই আমাদের ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে আমাদের চৌদ্দগ্রাম এর উন্নয়নের জনক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির সালাম বিনিময় ও উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে প্রতিটি গ্রামে নৌকা প্রতীক এর সালাম নিয়েই শুরু হল নতুন আওয়ামী যুবলীগ কমিটির সাংগঠনিক কার্যক্রম।
জানা যে প্রায় ২৩ টি গ্রামের একসময়ের মুজিবুল হকের সৈনিকদের নিয়ে গঠিত এই যুবলীগ কমিটি,ইতিমধ্যে ই আলোচিত হয়ে আছে উপজেলায়।এই বিষয়ে মোবাইল ফোনে আলাপরত অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার বলেন নিঃসন্দেহে আমি মনে করি একটি শক্তিশালী মুজিব সৈনিকদের নিয়ে এই কমিটি গঠন হয়েছে যা আগামী একাদশ তম জাতীয় সংসদ নির্বাচন এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রায় ৭০/৮০ টি মোটরসাইকেল ও একই রংগের পান্জাবী তে মুখরিত ছিল সারা ইউনিয়ন ঘুরে স্থানীয় হোটেল ফুড প্যালেসে এসে এই শোডাউন টি সমাপ্তি হয়। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages