![]() |
একুশে মিডিয়া, এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
"উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় উন্নয়ন মেলা-২০১৮ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬অক্টোবর) বিকালে বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন কর্তৃক আয়োজিত উন্নয়ন মেলায় উপজেলা নির্বাহী অফিসার ওলি উজ্জামানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এ.কে.এম ইউসুফজী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ সহ আরও অনেক।





No comments:
Post a Comment