একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
দোহার উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপি তাঁত বস্ত্র,হস্ত ও কুটির শিল্পমেলা-২০১৮ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার মেঘুলা শেরে বাংলা মাঠে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক মাহবুবুর রহমান।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্ভোধন করা হয়।মেলায় বেসরকারিভাবে মোট ৪৬টি ষ্টল খোলা হয়েছে।উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার আপামর জনসাধারন,বিভিন্ন স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ব্যাক্তিবর্গ সবার মুখেই মাসব্যাপি মেলা-২০১৮কে ঘিরে উল্লাস দেখা যায়।
মেলা উপলক্ষে বিভিন্ন ষ্টলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা সহকারি কমিশনার(ভুমি) সালমা খাতুন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.জমিস উদ্দিন,দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজ্জাদ হোসেন, দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারন-সম্পাদক আলী আহসান খোকন শিকদার,ঢাকা জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন দরানী, ঢাকা জেলা ছাত্রলীগের দক্ষিনের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ প্রমুখ উপস্তিত ছিলেন। একুশে মিডিয়া।





No comments:
Post a Comment