বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালমান ওমর রুবেলের পথসভা ও গণসংযোগ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 6 October 2018

বিএনপির মনোনয়ন প্রত্যাশী সালমান ওমর রুবেলের পথসভা ও গণসংযোগ-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী তরুণ রাজনৈতিক ব্যাক্তিত্ব ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেলের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ অক্টোরব) বিকেলে উপজেলার ধুরাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধুরাইল বাজারে অনুষ্ঠিত এই পথসভা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে জনসভায় পরিনত হয়।
সভায় ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালমান ওমর রুবেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বার, মাজহারুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সালমান ওমর রুবেল বলেন, বিএনপির চেয়ারপার্সন কারাগারে বন্দী রয়েছে, বিএনপি নির্বাচনে যাবে কিনা তা নিয়েও এখনো সিদ্ধান্ত হয়নি। কিছুদিন আগে উপজেলা বিএনপির মনোনয়ন প্রত্যাশী এক নেতা বললেন, আমাকে মনোনয়ন দিলে নির্বাচন করবো, উনাকে দিলে করবো না। দলের এই সময়ে এমন মানসিককতা সবার পরিবর্তন করা উচিত। আমি দীর্ঘসময় ধরে দলের পক্ষে মাঠে কাজ করছি। যদি দল মূল্যায়ন করে তাহলে আমি শতভাগ আশাবাদী আমি মনোনয়ন পাবো। আর যদি আমি কোন কারনে মনোনয়ন না পাই তাহলে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে মাঠে কাজ করে যাবো। পরে তিনি ধুরাইল বাজারে সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেন।  একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages