ইজিবাইকে ওড়না পেঁচিয়ে তরুনী’র মৃত্যু কক্সবাজারে-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 9 October 2018

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে তরুনী’র মৃত্যু কক্সবাজারে-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, কক্সবাজার রিপোর্ট:
কক্সবাজার পৌর সদরের উত্তর নুনিয়ারছড়া এলাকায় ইজিবাইকের (টমটম) সঙ্গে ওড়না পেঁচিয়ে নিরু আক্তার (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত নিরু আক্তার উত্তর নুনিয়ারছড়া এলাকার মো. দুলালের মেয়ে। সে হাজি হাসান আলী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। 
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ইজিবাইকে করে স্কুলে যাওয়ার পথে মটরের সঙ্গে নিরুর ওড়না পেঁচিয়ে যায়। এ অবস্থায় তার চিৎকার শুনে চালক গাড়ি থামিয়ে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages