![]() |
একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মোঃ জাহাংগীর হোসেন ওরফে বাদশা (৩৪) নামের এক যুবকের ডান হাত কেটে দিয়েছে স্থানীয় জনতা। তবে স্থানীয় সূত্র দাবি করছে সে মাদক ব্যবসায়ী।
সোমবার (৮ অক্টোবর) রাত ১০ টায় উপজেলার শ্রীপুর ইউনিয়নের যশপুর গ্রামের মার্কেটের সামনে গণপিটুণী দিয়ে হাত কেটে ফেলা হয়।
আহত মোঃ জাহাংগীর হোসেন ওরফে বাদশা উপজেলার শ্রীপুর ইউনিয়নের যশপুর গ্রামের মৃত. মোহন মিয়ার বড় ছেলে।স্থানীয় সূত্র জানায়, মোঃ জাহাংগীর হোসেন ওরফে বাদশা এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত। সে অস্ত্র ব্যবসায়ীও। তার অত্যাচার ও দাপটে স্থানীয়রা অতিষ্ঠ ছিল। অবশেষে এলাকাবাসি একত্র হয়ে বাদশাকে গণপিটুণী দিয়ে তার ডান হাত কেটে ফেলে দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার বলেন, এই যুবক এলাকার চিহ্নিত চোর ও মাদক ব্যবসায়ী। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। প্রায় সময় পথচারীদের গতিরোধ করে সে মালামাল নিয়ে যায়।তার বিরুদ্ধে একাধিকবার শালিশি বৈঠক হলেও তারমধ্যে কোন পরিবর্তন দেখা যায়নি।স্থানীয় হাফেজ আব্দুর রশিদ জানায়, জাহাংগীর একজন মাদক ব্যবসায়ি হিসাবে পরিচিত। চুরি-ডাকাতি, নারী নির্যাতন অপরাধের সাথে সে জড়িত। তাই এলাকাবাসি তার হাত কেটে দিয়েছে।





No comments:
Post a Comment