একুশে মিডিয়া:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কমিউনিটি স্বেচ্ছাসেবকদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জার্মান ফেডারেল ফরেন অফিস (জিএফএফও)-এর অর্থায়নে, Save the Children–এর সহযোগিতায় এবং Young Power in Social Action (YPSA) (ইপসা)-এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ বাস্তবায়ন করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
প্রশিক্ষণে অগ্নিনির্বাপণ, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প ও ভূমিধস ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী পরিচালক আনোয়ার হোসেন, বিএফএম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমন সানি আকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক এ.কে.এম. শামসুজ্জোহা, উপ-সহকারী পরিচালক (জোন-২) অতীশ চাকমা, উপ-সহকারী পরিচালক (জোন-৪) শাহ ইমরান, ইপসার প্রজেক্ট ম্যানেজার সানজিদা আক্তার, গুদাম পরিদর্শক (চট্টগ্রাম-২) মো. ওমর ফারুক ভূঁইয়া, স্টেশন অফিসার মিজানুর রহমান ও স্টেশন অফিসার মো. আহসানুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণে বাঁশখালীর পুকুরিয়া, সাধনপুর, কালীপুর ও বৈলছড়ি ইউনিয়নের ৫২ জন কমিউনিটি স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, প্রশিক্ষিত তরুণ-তরুণী স্বেচ্ছাসেবকেরা যেকোনো দুর্যোগে সবার আগে এগিয়ে এসে ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। প্রেস বিজ্ঞপ্তি।




No comments:
Post a Comment