স্বাধীনতার পর বাঁশখালী আসনের সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা (১৯৭৩–২০২৬) - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 16 February 2026

স্বাধীনতার পর বাঁশখালী আসনের সংসদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা (১৯৭৩–২০২৬)

মোহাম্মদ ছৈয়দুল আলম:

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ বাঁশখালী উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদীয় আসন-তৎকালীন চট্টগ্রাম-১৫ এবং বর্তমান চট্টগ্রাম-১৬- স্বাধীনতার পর থেকে দেশের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। উপকূলীয় অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় এই এলাকায় বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, স্বতন্ত্র অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন।

১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই আসনে নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা সময়ক্রম অনুযায়ী নিম্নরূপঃ

১৯৭৩ - শাহ--জাহান চৌধুরী, ৭ মার্চ ১৯৭৩ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে স্বাধীন বাংলাদেশে বাঁশখালীর প্রথম এমপি হওয়ার গৌরব অর্জন করেন।



১৯৭৯ - মাহমুদুল ইসলাম চৌধুরী, দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হন।

১৯৮৬ - মাহমুদুল ইসলাম চৌধুরী, তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচিত হন।

১৯৮৮ - মাহমুদুল ইসলাম চৌধুরী, চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭৯ সালে বিএনপি থেকে এবং পরবর্তীতে ১৯৮৬ ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে টানা বার নির্বাচিত হন।

১৯৯১ - সুলতান-উল-কবির চৌধুরী, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হয়ে আসনটি পুনরুদ্ধার করেন।

১৯৯৬ (ফেব্রুয়ারি) - জাফরুল ইসলাম চৌধুরী, ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত হন।

১৯৯৬ (জুন) - জাফরুল ইসলাম চৌধুরী, ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বিএনপি থেকে বিজয় লাভ করেন।

২০০১ - জাফরুল ইসলাম চৌধুরী, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে জয়লাভ করেন।

২০০৮ - জাফরুল ইসলাম চৌধুরী, নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে পুনরায় নির্বাচিত হয়ে ধারাবাহিক নেতৃত্ব বজায় রাখেন। তিনি বিএনপি থেকে টানা বার নির্বাচিত হন।

২০১৪ - মোস্তাফিজুর রহমান চৌধুরী, দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

২০১৮ - মোস্তাফিজুর রহমান চৌধুরী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে পুনরায় বিজয়ী হন। তিনি আওয়ামী লীগ থেকে টানা বার নির্বাচিত হয়েছেন।


২০২৪ - মুজিবুর রহমান, ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক হিসেবে পরিচিত।

২০২৬ (ফেব্রুয়ারি) - মোহাম্মদ জহিরুল ইসলাম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বিজয়ী হন। তিনি প্রথমবারের মতো আসনে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ভৌগোলিক অবস্থান, উপকূলীয় অর্থনীতি, শিল্পায়ন প্রবাসী অধ্যুষিত এলাকার কারণে বাঁশখালী আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর থেকে একাধিকবার রাজনৈতিক পালাবদল হলেও এই আসন দেশের জাতীয় রাজনীতিতে গুরুত্ব হারায়নি এবং ভবিষ্যতেও রাজনৈতিক প্রতিযোগিতা অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages