চন্দনাইশে বাকপ্রতিবন্ধী চার কন্যাসন্তানের জননী খুন: স্বামী পলাতক, শিশু বিক্রির অভিযোগে এলাকায় চাঞ্চল্য - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 16 February 2026

চন্দনাইশে বাকপ্রতিবন্ধী চার কন্যাসন্তানের জননী খুন: স্বামী পলাতক, শিশু বিক্রির অভিযোগে এলাকায় চাঞ্চল্য

মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জামিজুরী এলাকায় চার কন্যাসন্তানের জননী এক বাকপ্রতিবন্ধী নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রোববার (গতকাল) রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত নারীর নাম সালমা আক্তার (৩৫) তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযুক্ত স্বামীর নাম নুরুল হুদা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় পাঁচ বছর আগে নুরুল হুদা সালমা আক্তারকে অজ্ঞাত স্থান থেকে এলাকায় নিয়ে আসেন। তাদের চার কন্যাসন্তান রয়েছে। এলাকাবাসীর দাবি, এর মধ্যে দুই শিশু কন্যাকে ইতোমধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। বড় মেয়ে নুর জাহান () বর্তমানে তার দাদীর কাছে রয়েছে। তাকেও একাধিকবার বিক্রির চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে, তবে পরিবারের সদস্য এলাকাবাসীর বাধার মুখে তা সম্ভব হয়নি।

এছাড়া, মাত্র ১২ দিন বয়সী এক নবজাতক কন্যাশিশুকেও বিক্রির চেষ্টা করা হয় বলে স্থানীয়রা জানান। সন্তান জন্মদানের পরও সালমা আক্তারকে কয়েক দফা শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মোঃ ইলিয়াছ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ স্ত্রীকে হত্যা করে গোপনে দাফনের চেষ্টা চলছেএমন সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, সম্প্রতি চুরির অভিযোগে স্থানীয়দের হাতে ধরা পড়ার পর নুরুল হুদাকে মারধর করে বেঁধে রাখা হয়েছিল বলেও জানা গেছে।

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages