এনএসআই কর্মকর্তা সেজে এমপির বাসায় চাঁদা দাবি, চন্দনাইশের যুবক সাতকানিয়ায় গ্রেপ্তার - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 15 February 2026

এনএসআই কর্মকর্তা সেজে এমপির বাসায় চাঁদা দাবি, চন্দনাইশের যুবক সাতকানিয়ায় গ্রেপ্তার

একুশে মিডিয়া, ডেস্ক:

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর কর্মকর্তা পরিচয়ে শাহজাহান চৌধুরীএর কাছে চাঁদা দাবির অভিযোগে মো. ফখরুদ্দিন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তিনি চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকায় এমপির বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফখরুদ্দিন চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে এমপির বাসভবনে প্রবেশ করেন এবং ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে যৌথবাহিনীকে খবর দেন।

পরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। তল্লাশির সময় তার কাছ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত একাধিক ভুয়া ছবি, একটি মোবাইল ফোন এবং মানিব্যাগে সংরক্ষিত বিভিন্ন পরিচয়পত্র ছবি উদ্ধার করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages