৩১ দফায় গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার অঙ্গীকার বিএনপির: সালাহউদ্দিন আহমদ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 4 February 2026

৩১ দফায় গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার অঙ্গীকার বিএনপির: সালাহউদ্দিন আহমদ

এইচ এম শহীদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমেই দেশের গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। একই অঙ্গীকার বিএনপির নির্বাচনী ইশতেহারেও স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা বিকাশ নিশ্চিত করতে আলাদা একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে কমিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার ( ফেব্রুয়ারি) সকাল ১১টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেল আয়োজিত চকরিয়া পেকুয়া উপজেলার সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিতমিট দ্য প্রেসঅনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে একটি গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে। ওই কমিশনের প্রস্তাবনাগুলোও বিএনপি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়, সে দেশের গণতন্ত্র গণতান্ত্রিক কাঠামো স্বাভাবিকভাবেই শক্তিশালী হয়। বর্তমান বিশ্ব ডিজিটাল হয়ে উঠেছে, মুহূর্তের মধ্যেই তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। তাই সবাইকে অত্যন্ত দায়িত্বশীল সতর্কতার সঙ্গে কাজ করতে হবে, যাতে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে সমুন্নত থাকে।

তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণমাধ্যমের জন্য উন্মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই সময় থেকেই দেশে ইলেকট্রনিক মিডিয়ার যাত্রা শুরু হয় এবং গণমাধ্যম বিকাশের অবারিত সুযোগ তৈরি হয়েছিল। তবে গত ১৬-১৭ বছরে গণমাধ্যমের দলীয়করণ হওয়ায় দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে।

গণমাধ্যমের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যমের প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং গণতন্ত্রকে সুরক্ষিত রাখা। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমি সবসময় সাংবাদিক বন্ধুদের বলি- আপনারা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফর, পাক্ষিক পেকুয়ার নির্বাহী সম্পাদক, কক্সবাজার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক একরামুল হক চৌধুরী টিপু, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের যুগ্ম সম্পাদক এম আর মাহবুব, সিনিয়র সাংবাদিক এম ওমর আলী, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ আনসারী, সালাহউদ্দিন আহমদ মিডিয়া সেলের এফ এম সুমন, এইচ এম শহীদুল ইসলাম, সোহেল আজিম, বাহারসহ চকরিয়া পেকুয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages