মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৯নং বলইবুনিয়া ইউনিয়নের পাতাবাড়ীয়া গ্রামে অবস্থিত দারুস সুন্নাহ মডেল মাদরাসার মাসিক পরীক্ষার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ পাতাবাড়ীয়া বাইতুল জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ ফারুক খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মোরেলগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ তাওহিদী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র মাদরাসার শিক্ষক হাফেজ মাইনুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল গফফার, সমাজসেবক লুতফর রহমান এবং ইউনুছ আলী সমাজকল্যাণ পাঠাগারের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মাসিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় বক্তারা দারুস সুন্নাহ মডেল মাদরাসার সার্বিক সহযোগিতা ও উন্নয়ন কামনা করেন।
উল্লেখ্য, দারুস সুন্নাহ মডেল মাদরাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নূরানী, নাজেরা ও হিফজ বিভাগ চালু রয়েছে। এখানে আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থা বিদ্যমান।




No comments:
Post a Comment