দীক্ষানুষ্ঠানের মধ্য দিয়ে আগামীকাল বাঁশখালীতে শেষ হচ্ছে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 1 February 2026

দীক্ষানুষ্ঠানের মধ্য দিয়ে আগামীকাল বাঁশখালীতে শেষ হচ্ছে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা

একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের একমাত্র ঐতিহ্যবাহী আধ্যাত্মিক মহাসম্মেলন ঋষিকুম্ভ কুম্ভমেলা উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে অনুষ্ঠিত ১১ দিনব্যাপী দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ কুম্ভমেলা এখন সমাপনী পর্যায়ে পৌঁছেছে। আগামীকাল সোমবার ( ফেব্রুয়ারি) মেলার ১১তম শেষ দিনে সকাল ৭টা মিনিটে বাঁশখালী ঋষিধামে ধর্মীয় দীক্ষানুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

এর আগে গত ২৩ জানুয়ারি (শুক্রবার) ভোর ৪টা ৩১ মিনিটে মঙ্গল আরতি জয়গানের মাধ্যমে মঙ্গল আহ্বানের মধ্য দিয়ে মেলার সূচনা হয়। পরবর্তীতে সকাল ৭টা মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেলার কার্যক্রম শুরু করা হয়।

মেলা শুরু হওয়ার পর থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান, সাধনা, প্রার্থনা, আশীর্বচন, আলোচনা সভা দীক্ষানুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলসহ বিদেশ থেকে আগত অসংখ্য সাধু-সন্ন্যাসী, ভক্ত, অনুসারী দর্শনার্থীরা অংশগ্রহণ করেন। পুরো মেলা প্রাঙ্গণজুড়ে সৃষ্টি হয় এক আধ্যাত্মিক, শান্তিপূর্ণ ভাবগম্ভীর পরিবেশ।

প্রতিদিনের অনুষ্ঠানে প্রধান আশীর্বচন প্রদান করেন বাঁশখালী ঋষিধাম চট্টগ্রাম তুলসীধামের বর্তমান মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।

দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ কুম্ভমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শ্রী অনুপম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন শ্রী চন্দ্র শেখর মল্লিক।

সহযোগী সংগঠন শ্রীগুরু সংঘের সভাপতি শ্রী চন্দন সিন্হা, সাধারণ সম্পাদক শ্রী বিমল কান্তি দেব অর্থ সম্পাদক শ্রী তড়িৎ কান্তি গুহ। এছাড়া ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী দেবাশীষ পালিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী কাঞ্চন বিশ্বাস, মহিলা শাখার সভানেত্রী শ্রীমতি পান্না পালসহ অলোক দাশ, শ্রী প্রদীপ কান্তি গুহ, শ্রী ঝুন্টু কুমার দাশ দোলন দাশসহ উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সামাজিক ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা মেলার সার্বিক ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন।

প্রসঙ্গে বাঁশখালী ঋষিধাম চট্টগ্রাম তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ বলেন, “ঋষিকুম্ভ কুম্ভমেলা অদ্বৈত দর্শন, আত্মশুদ্ধি মানবকল্যাণের মহাবার্তা বহন করে। এই মহাযজ্ঞের মাধ্যমে বিশ্বমানবতার শান্তি, সম্প্রীতি কল্যাণ কামনা করা হচ্ছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages