কর্ণফুলীতে এস আলম বাস থেকে ২১ হাজার ইয়াবা উদ্ধার, বাস জব্দ, চালক-সহকারী গ্রেপ্তার-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 8 October 2018

কর্ণফুলীতে এস আলম বাস থেকে ২১ হাজার ইয়াবা উদ্ধার, বাস জব্দ, চালক-সহকারী গ্রেপ্তার-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাধীন কলেজ বাজার এলাকায় এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২১,২০০ পিস ইয়াবাসহ বাসটির চালক ও সহকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। 
গ্রেপ্তারকৃতরা হলেন, বাস চালক মোঃ অহিদুল আলম (৪৬) ও হেলপার মোঃ মোশারফ আলী (৪২)। জব্দ করা হয়েছে এস অালম পরিবহণের বাস।
রবিবার (৭ অক্টোবর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় র‌্যাব-৭ বিষয়টি নিশ্চিত করে র‌্যাব- ৭ এর সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, ঢাকাগামী এসআলম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-০৫৮৩) এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা উক্ত বাসটিকে থামানোর জন্য সংকেত দেয়।
কিন্তু বাস না থামিয়ে চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা গাড়িটির পিছু নিয়ে আটক করে এবং বাসের যাত্রী ও গাড়ী তল্লাশী করতে থাকে। এক পর্যায়ে চালক ও সহকারীর আচরন সন্দেহজনক হলে তাদেরকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত যাত্রীদের সামনে গ্রেপ্তার কৃতদের দেহ তল্লাশী করে এবং তাদের দেখানো মতে জব্দকৃত বাসটির ড্রাইভিং সিটের পিছনে রক্ষিত টুলবক্সের নীচে সুকৌশলে লুকানো অবস্থায় মোট ২১,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের দুজনসহ উক্ত বাসটি জব্দ করা হয়। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages