![]() |
একুশে মিডিয়া, এম ডি হাফিজুর রহমান (সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি):
সিরাজগঞ্জ জেলাধীন হাটিকুমরুল থানার আওতাধীন সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকা থেকে ২০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। সোমবার (০৮অক্টোবর১৮ইং) ভোর রাতে চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চলিয়ে ২০৮ বোতন ফেন্সিডিল জব্দ ও আরিফুল ইসলাম ও টনি শেখ কে আটক করা হয়। আটককৃত আরিফুল ইসলাম ও টনি সেখ দুই মাদক ব্যবসায়ী রাজশাহী জেলার গোদাগাড়ি এলাকার বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, রাতে চাপাই নবাবগঞ্জ থেকে ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস ঢাকায় যাচ্ছিলো। ভোরে বাসটি হাটিকুমরুল গোলচত্বরে পৌছলে পুলিশ বাসটির গতিরোধ করে তল্লাশি চালায়। এসময় ২০৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। একুশে মিডয়া।





No comments:
Post a Comment