হালুয়াঘাটে ধারা ইউনিয়ন আ.লীগের পক্ষ থেকে জুয়েল আরেং এমপিকে ব্যাপক সংবর্ধনা-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 8 October 2018

হালুয়াঘাটে ধারা ইউনিয়ন আ.লীগের পক্ষ থেকে জুয়েল আরেং এমপিকে ব্যাপক সংবর্ধনা-একুশে মিডিয়া

হালুয়াঘাটর উপজেলার ধারা ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্ধ সংসদ সদস্য জুয়েল আরেং কে বরণ করে নিচ্ছেন: ছবি একুশে মিডিয়া

একুশে মিডিয়া, মাজহারুল ইসলাম মিশু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

জাতিসংঘ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রাষ্ট্রীয় সফর শেষে গত ৫ অক্টোবর দেশে ফেরেন (হালুয়াঘাট-ধোবাউড়া) ময়মনসিংহ- ১ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং। ২ দিন ঢাকায় অবস্থানের পর ৮ অক্টোবর তিনি তার নির্বাচনী এলাকা হালুয়াঘাটে আসেন। জুয়েল আরেং এমপির আগমন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল শোভাযাত্রায়  সরচাপুর থেকে এমপিকে বরণ করে হালুয়াঘাটে নিয়ে আসেন। এমপির আগমন উপলক্ষ্যে  সোমবার উপজেলার ধারা ইউনিয়ন আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের পক্ষ থেকে ব্যাপক সংবর্ধনা দেওয়া হয়। ধারা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমদ বিপ্লব জুয়েল আরেং এমপিকে ফুল দিয়ে বরণ করেন। পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও এই সংসদ সদস্যকে বরণ করে নেওয়া হয়। সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল আরেং এমপি বলেন, আমি যখন আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে আমার এলাকায় আসি তখন এই ধারা ইউনিয়নের মানুষ সর্বপ্রথম আমাকে বরণ করেছিলো। আমি আপনাদের ঋণ সুদ করতে পারবো না। আসুন আগামী জাতীয় নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখি। আপনারা অতিতে যেভাবে আমার পাশে ছিলেন ভবিষ্যতেও আমার পাশে থাকবেন সেই আশা সবসময় করি। এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাবেক ভিপি ও চেয়ারম্যান হাবিবুর রহমান সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages