![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ মো. সাইফুল ইসলাম (২৩) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
![]() |
গতকাল শুক্রবার (৫ অক্টোবর) রাতে দুর্গম পাহাড়ী এলাকা সরফভাটার কাইন্দারকুল এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলামকে গ্রেফতার এবং তার স্বীকারোক্তিতে মোট ১০টি অস্ত্র ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে-একটি বিদেশী ও একটি দেশীয় তৈরী পিস্তল, ৩টি বন্দুক, ৩টি এলজি, ২টি পাইপগান ও ২৭ রাউণ্ড গুলি।
আজ শনিবার (৬ অক্টোবর) দুপুরে জেলা পু্লিশ সুপার নুরেআলম মিনা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
চট্টগ্রাম নগরীর হালিশহর পু্লিশ লাইনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় পুলিশ সুপার বলেন, সাইফুল ইসলাম একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। খুন ছিনতাই ও ডাকাতসহ তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে। সে মধ্যম সরফভাটার কাইন্দারকুল গ্রামের ফজর বাপের বাড়ির আমির হোসেন প্রকাশ রোসাইয়ার পুত্র।একুশে মিডিয়া।






No comments:
Post a Comment