![]() |
একুশে মিডিয়া গোপালগঞ্জ রিপোর্টঃ
প্রথম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার সালিশ মিমাংসা করায় ইউপি সদস্যসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় এ ঘটনা ঘটেছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক একুশে মিডিয়াকে জানান , গেলো বুধবার সালাম মোল্লা (৪৮) তার বাড়ির পাশের প্রথম শ্রেণির এক ছাত্রীকে চকলেটের লোভ দেখিয়ে একটি নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ঐ ছাত্রীর আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে আসলে লম্পট সালাম মোল্লা পালিয়ে যায়। সালাম উপজেলার হরিনাহাটি গ্রামের মৃতঃ মোফাচ্ছের মোল্লার ছেলে।
ঘটনাটি জানাজানি হয়ে গেলে বান্ধাবাড়ি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আলম গাজী গেলো শুক্রবার রাতে সালিশ করেন। বিচারে তিনি সালাম মোল্লাকে এক হাজার টাকা জরিমানা করে এবং ছাত্রীর মাকে মামলা না করার জন্য হুমকি দেয়।
ঐ ছাত্রীর মা এই সালিশ মিমাংসায় সন্তুষ্ট না হয়ে শনিবার কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ মামলা আকারে নিয়ে সালাম মোল্লা ও আলম গাজীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সালাম মোল্লা ও আলম গাজীকে আদালতের জেল হাজতে প্রেরন করা হয়েছে।//একুশে মিডিয়া




No comments:
Post a Comment