একাদশ সংসদ নির্বাচনের তফসিল এখনও ঠিক হয়নি: প্রধান নির্বাচন কমিশনার-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 6 October 2018

একাদশ সংসদ নির্বাচনের তফসিল এখনও ঠিক হয়নি: প্রধান নির্বাচন কমিশনার-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, সুনামগঞ্জ রিপোর্ট:
  • প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল এখনও ঠিক হয়নি। এটা আরও পরে ঘোষণা হবে। ডিসেম্বরে নির্বাচন হবে সরকরের জনৈক মন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, এমনটা আমরা বলি নাই। উনারা যদি বলেন এটা উনাদের হিসাব মত বলেছেন।
  • শনিবার (৬ অক্টোবর) বিকালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উন্নয়ন মেলায় ইভিএম মেশিন প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
  • নির্বাচনে ইভিএমের ব্যবহার প্রসঙ্গে সিইসি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহার করা হবে, তবে সব কেন্দ্রে না, সীমিত আকারে শুরু করতে চাই। যেখানে নির্ভুল হবে সেখানে ইভিএম ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে কোন ত্রুটি পরীলক্ষিত হলে সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
  • সিইসি আরও বলেন, যারা নির্বাচনে ইভিএম এর ব্যবহার নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তার এসে এর ব্যবহার দেখুক। আমার বিশ্বাস দেখার পর তারা আশ্বস্ত হবেন।
  • এর আগে উন্নয়ন মেলা উপলক্ষে সুনামগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত ঐতিহ্যবাহী কুস্তি খেলার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশিনার। খেলায় গৌরারং ইউনিয়নেকে হারিয়ে বিজয়ী হয় সাচনাবাজার ইউনিয়ন কুস্তিদল। এ সময় প্রধান তথ্য কমিশনার মর্তুজা আহমদ উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages