ডিজিটাল দেশ গড়ার সকল স্বপ্ন বাস্তবে জনগনের নিকট পৌঁছে দিয়েছেন শেখ হাসিনা সরকার-রেলপথ মন্ত্রী-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 6 October 2018

ডিজিটাল দেশ গড়ার সকল স্বপ্ন বাস্তবে জনগনের নিকট পৌঁছে দিয়েছেন শেখ হাসিনা সরকার-রেলপথ মন্ত্রী-একুশে মিডিয়া



একুশে মিডিয়া. এম এ হাসান,কুমিল্লা:
একমাত্র শেখ হাসিনা সরকার জনগন কে কথা দিয়ে কথা রাখেন, সরকারের নির্বাচনী ইশতেহার ""ডিজিটাল বাংলাদেশ গড়া""আর তা আজ আপনারা নিজের চোখে বাস্তবায়ন দেখছেন।
আজ পৃথিবীর উন্নত দেশের মত বাংলাদেশে ও জনগনের নিকট পৌঁছে দিয়েছেন স্মার্ট কার্ড।তাই আসুন শেখ হাসিনা সরকার এর উন্নয়নের স্বার্থে আবারো সংসদ নির্বাচনে শেখ হাসিনা সরকার কে জয়যুক্ত করি।
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরকারের রেলপথ মন্ত্রী কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।
এসময় তিনি আরো বলেন দেশের নাগরিক দের মাজে এই স্মার্ট কার্ড বিতরণ সরকারের একটি ডিজিটাল সফলতার মাইলফলক।
কুমিল্লা  চৌদ্দগ্রামে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
এ উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছাড়া ও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষীপুর জেলা ও দায়রা জজ আবুল কাশেম, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, উপ-সচিব কিবরিয়া মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, সহকারী কমিশনার ভুমি দীপন দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, জিএম মীর হোসেন মীরু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, ইউপি চেয়ারম্যান একরামুল হক, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমদ, জয়নাল আবেদীন খোরশেদ, ভিপি মাহবুব হোসেন মজুমদার, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুল হামান মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে প্রধান অতিথি রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি স্মার্ট কার্ড বিতরণ এর শুভ উদ্ভোধন করেন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages