![]() |
এম এ হাসান, কুমিল্লা:
বর্তমান সময়ে সমাজের সর্বনাশা মাদক এর চোবল থেকে রক্ষা পেতে ক্রীড়া ও সাংস্কৃতিক এর গুরুত্ব রয়েছে, খেলাধুলার আয়োজন এর মাধ্যমে সমাজে উঠতি বয়সের যুব সমাজ কে মাঠ মুখি করে একটি সুশীল সমাজ গঠন করে জাতীর জনক বঙ্গবন্ধুর সুযৌগ্য কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের দেশ গড়ায় যুব সমাজ একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে এসব বলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের কার্য নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি জামশেদ আলম, এসময় তিনি আরো বলেন শেখ হাসিনা সরকারের আমলে সকল ধারাবাহিক উন্নয়নের ছোঁয়া থেকে ক্রীড়া অঙ্গন ও বাদ পড়েনি,তিনি সকলের দৃষ্টি কামনায় ৩০ কোটি টাকা ব্যায়ে কুমিল্লায় মান সম্মত স্টেডিয়াম এর কথা বলেন উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীক এর বিকল্প নেই।চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের স্থানীয় মিয়াবাজার স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত প্রিমিয়ার লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট-২০১৮ইং এর ৩য় আসর এর খেলা ২৩ই ডিসেম্বর রবিবার স্থানীয় মিয়াবাজার এল এন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
মিয়াবাজার স্পোটিং ক্লাব এর সভাপতি কামাল হোসেন এর সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান জালাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মাহাবুবুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাসান আজিজ, সাধারণ সম্পাদক শোয়েবুল হাসান সোহেল সহ আরো অনেকে।খেলা শেষে আমন্ত্রিত অতিথি বৃন্দ উভয় দলের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment