পাঁচবিবি'র ফিচকাঘাট ইউনাইটেড প্রি-ক্যাডেট রেসিডেনসিয়াল স্কুলের শতভাগ পাশের কৃতিত্ব অর্জন। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 28 December 2018

পাঁচবিবি'র ফিচকাঘাট ইউনাইটেড প্রি-ক্যাডেট রেসিডেনসিয়াল স্কুলের শতভাগ পাশের কৃতিত্ব অর্জন। একুশে মিডিয়া


সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট )প্রতিনিধি:
এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ফিচকাঘাট ইউনাইটেড প্রি ক্যাডেট রেসিডেনসিয়াল স্কুল শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করেছেন।
প্রতিষ্ঠা লাভের পর থেকে বরাবর ভাল রেজাল্ট করে আসছিল ফিসকাঘাট ইউনাইটেড প্রি ক্যাডেট রেসিডেনসিয়াল স্কুল। তবে এবারই প্রথম শতভাগ শিক্ষার্থী এ স্কুল থেকে কৃতকার্য হয়।
ফিসকাঘাট ইউনাইটেড প্রি ক্যাডেট রেসিডেনসিয়াল স্কুল থেকে এ বছর মোট ২২ জন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ১২ জন জিপিএ-৫ সহ শতভাগ কৃতকার্য হয়।
এ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক সাইফুল ইসলাম বলেন,আমরা অর্থনৈতিক দিককে গুরুত্ব না দিয়ে সেবামূলক মানসিকতা নিয়ে ইউনাইটেড প্রি ক্যাডেট রেসিডেনসিয়াল স্কুলটি পরিচালনা করে আসছি। আমাদের ছেলে মেয়েরা ভাল রেজাল্ট করায় আমরা যারপর নাই আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের রেজাল্ট ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখা হবে,ইনশাল্লাহ।
ইউনাইটেড প্রি ক্যাডেট রেসিডেনসিয়াল স্কুলের শিক্ষিকা রফিকা খানম বলেন,আমরা হয়তো শিক্ষার্থীদের সব ধরনের সুবিধা দিতে পারিনা কিন্তু যুগোপযোগী শিক্ষা দিতে পারি। তাই আল্লাহর অশেষ রহমতে এতো ভাল রেজাল্ট করতে পেরেছি।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages