![]() |
এম এ হাসান, কুমিল্লা:
দৈনিক ভোরের কাগজ ও দৈনিক অবজারভার পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি আব্দুস সোবহান ভুঁইয়া(৬৫) আর নেই। ২৪ই ডিসেম্বর সোমবার সকালে ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।
তিনি কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের মরহুম আলী আকবরের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন সাংবাদিক সোবহানের ছেলে সাদ্দাম হোসেন। সে জানায়, তার বাবা আবদুস সোবহান ভুঁইয়া কিডনী ও হার্ট সমস্যার কারণে গত ১৩ ডিসেম্বর রাতে ভারতের ব্যাংগালোতে চিকিৎসার উদ্দেশ্যে যান। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সোমবার সকালে দেশে ফেরার পথে তিনি স্ট্রক করেন।
তাৎক্ষনিক আবদুস সোবহানকে উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।তিনি কুমিল্লা জেলা ও চৌদ্দগ্রাম উপজেলা প্রেস ক্লাবের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment