![]() |
মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া মরহুম আলী আকবর চেয়ারমানের বাড়িতে শুক্রবার সন্ধ্যায় ফ্রান্স প্রবাসী মোহাম্মদ আলীর সভাপতিত্বে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থী সালমান এফ রহমান নির্বাচনে বিজয়ী হয় এ জন্য কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন আইজি আর খান মোঃ আব্দুল মান্নান। বিষেশ অতিথি ছিলেন মুকসুদপুর ইউপি চেয়ারমান অধ্যাপক এম, এ, আব্দুল হান্নান খন, বীর মুুক্তিযোদ্ধা মোল্লা মোঃ বিল্লাল হোসেন, ঢাকা জেলা প্যানেল চেয়ারমান শাহজাহান মোল্লা, ঢাকা ছাত্রলীগ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন সোহাগ, দোহার উপজেলা যুবলীগের সহসভাপতি মোঃ টিপু দেওয়ান, আলী হোসেন মেম্বার, যুবলীগ নেতা রনি, যুবলীগ নেতা রুবেল, আনোয়ান হোসেন, মোবারক হোসেন ও জলিলুর রহমান।
অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন সারোয়ার আলম হানিফ। কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে দুই হাজার উপস্থিতি লোকদের মাঝে তোবারক বিতরণ করা হয়।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment