বাবা-আব্বা-আব্বু-পিতা-জনক ‘কবিতা’। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 25 December 2018

বাবা-আব্বা-আব্বু-পিতা-জনক ‘কবিতা’। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক-সাজেদুল ইসলাম টিটু:

 আল্লাহর পর নবীর স্থান
   এরপর স্থান মায়ের,
মায়ের পরেই বাবা নামক
মানুষটি অনেক সন্মানের।

  বাবা হলেন সন্তানের
 জন্য বট বৃক্ষের ছায়া,
লোকে বলে বাবার জন্য
মেয়েদের অনেক মায়া।

 নিজে না খেয়ে সন্তানের
জন্য আহার জোটান যিনি,
 তিনি হচ্ছেন বাবা নামের
 পরোপকারী এক প্রাণি।

  সন্তানের জন্য আবদার 
পূরনের মেশিন হচ্ছে বাবা,
  বাজারে গিয়ে সন্তানকে
    বলে বলো কি খাবা।

  ধনী বাবা গরীব বাবা
   সব পিতার রুপ এক,
সন্তানকে নিয়ে সবাই তারা 
 আঁকেন ভবিষ্যতের ছক।

সন্তান যখন অসুখে পড়ে
ব্যাথা-বেদনাতে কাতরায়,
বাবার তখন সময় কাটে
  অনেক নিরব যন্ত্রনায়।

এই পৃথিবীতে বাবা নামক 
   মাথার ছাতা নেই যার,
  ইসলামের দৃষ্টিতে এতিম
  সে এই দুনিয়ার মাঝার।

 শাসন করা তারই সাঁজে
অনেক আদর করেন যিনি,
 বাবা হলেন সেই মানুষটা
সন্তানের সুপারম্যান তিনি।

  সন্তানের ভবিষ্যত চিন্তায়
  সারা জীবন যিনি চিন্তিত,
সেই বাবাই সন্তানের ভবিষ্যত
   জীবন করেন প্রস্ফুটিত।

হাত খরচ ভাত খরচ আরো
  ছিল যতসব পড়া খরচ,
  মিটিয়ে দিত বাবারা সব
করতোনা তারা কোন গরজ।

মাথার উপর আছে যাদের
  বাবা নামক দৃঢ় ছাদটা,
তারাই কেবল নিশ্চিন্তে পারে
   কাটাতে গহিন রাতটা।

ভুল করলে ক্ষমা করেন
  আবার করেন শাসন,
তাইতো বাবার স্থান হচ্ছে
সন্তানের হৃদয় সিংহাসন।

তেমাদের তুলনা তোমরাই
  বাবা জেনে রেখো তা,
সব বাবারা ভাল থাকবেন
   এই আমার প্রত্যাশা।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages