জাতীয় পার্টির আলমগীর কবির মজুমদারের নেতৃত্বে নৌকার বিশাল কর্মী সভা। একশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 27 December 2018

জাতীয় পার্টির আলমগীর কবির মজুমদারের নেতৃত্বে নৌকার বিশাল কর্মী সভা। একশে মিডিয়া




এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় একাদশতম জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে চৌদ্দগ্রাম উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নে মহাজোটের প্রার্থীর নৌকার জোয়ার উঠেছে, স্থানীয় আওয়ামী সহযোগী সংগঠন এর সাথে প্রচারে নামলেন বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা উপজেলার শুভপুর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আলমগীর কবির মজুমদার।
উল্লেখ্য  জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর কবির মজুমদার কুমিল্লা-১১ আসনের মহাজোটের প্রার্থী রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এর নৌকার প্রচারণার লক্ষে ৪৫/৫০ টি হাইয়েছ মাইক্রো ও ২০০ টির অধিক মটরসাইকেল এর বিশাল শোডাউন নিয়ে রেলপথ মন্ত্রীর বাড়ীতে হাজির হয়ে জাতীয়পার্টির পক্ষ থেকে নৌকার প্রচারনায় মাঠে থাকার শুভ সূচনার পর থেকেই শুভপুর ইউনিয়নে মহাজোটের প্রার্থীর নৌকার প্রচারণার মহা বিপ্লব ঘটে।যেখানে আলমগীর কবির মজুমদার উপস্থিত সেখানে সাথে ইউনিয়নের বিশাল জনসাধারণের উপস্থিতি সকলের ই নজর কেড়ে নিয়েছেন।
সরজমিনে দেখা গেল বুধবার সকাল ৯টায়,ধারাবাহিক নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয় শুভপুর ইউনিয়নে পাশাকোট গ্রামে।এবং একটি কর্মী সভা মূহুর্তের মধ্যে উপস্থিতি জনগন তা জনসভায় রুপান্তর করে।উক্ত নির্বাচনী সভায় এসময় আলমগীর কবির মজুমদার বলেন চৌদ্দগ্রাম উপজেলার সকল উন্নয়নের একক জনক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব, আর তাই আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের প্রয়োজনে আবার ও পূনরায় নৌকা মার্কা কে নির্বাচিত করি।
স্থানীয় নেতা ইকবাল হোসেন মজুমদারের সভাপতিত্বে এসময় উক্ত নির্বাচনী সভায় বক্তব্য প্রদান করেন, ৫নং শুভপুর ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার, আওয়ামীলীগ নেতা এডভোকেট আবুল খায়ের, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম বাবর, ছাত্র সমাজের কুমিল্লা জেলা সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।সভায় চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পাটির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages