![]() |
একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে স্বপ্নচূড়া র ৩য় বারের মত মেধাবৃত্তি পরিক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। ২২ ডিসেম্বর, শনিবার সকাল ১০ টার সময় দক্ষিন পুঁইছড়ি মদিনাতুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এ বৃত্তি পরিক্ষায় বাঁশখালীর বিভিন্ন স্কুলের ৪র্থ ও ৭ম শ্রেনির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।
বাঁশখালীতে অনুষ্ঠিত অনেকগুলো মেধা যাছাইমুলক বৃত্তি পরীক্ষায় ব্যতিক্রম হচ্ছে, পরিক্ষা শেষ হওয়ার ঘন্টাখানেকের মধ্যেই ফলাফল ঘোষনা। ফলাফল ঘোষনার সময় উপস্তিত ছিলেন এলাকার বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মৌলানা আবদুর রহমান সহ গন্যমান্য ব্যক্তিবর্গগন।
অতিথিরা স্বপ্নচূড়ার বিভিন্ন কার্যক্রম নিয়ে ভূয়শী প্রশংসা করে বলেন, স্বপ্নচূড়া তাদের এ মেধাবৃত্তের মাধ্যমে এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষায় দারুন উৎসাহ ও অনুপ্রেরনা সৃষ্ঠি করেছে। এতে এলাকাবাসীও অনুপ্রানিত ও উজ্জ্বিবিত। সুন্দর পরিবেশে মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন করায় সংগঠনের সকল সদস্যদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান অথিতিবৃন্দ। শিক্ষার মত জাতি গঠনমুলক গুরুত্বপুর্ণ কাজে অথিতিদের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সভাপতি ফোরকান এলাহী।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment