হালুয়াঘাটে মহাজোট প্রার্থী জুয়েল আরেং’র সমর্থনে গণ মিছিল। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 27 December 2018

হালুয়াঘাটে মহাজোট প্রার্থী জুয়েল আরেং’র সমর্থনে গণ মিছিল। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে মহাজোট মনোনীত প্রার্থী জুয়েল আরেং’র পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত গণ মিছিলটি হালুয়াঘাট আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি সরকারি কলেজে গিয়ে শেষ হয়।
গণ মিছিলে ভূবনকুড়া, গাজিরভিটা, জুগলী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহন করেন।
এছাড়া মিছিলে ধারা ইউনিয়নের পক্ষ থেকে তোফায়েল আহমদ বিপ্লব’র নেতৃত্বে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে গণ মিছিলে অংশ গ্রহন করেন। গণ মিছিলে শেষে সংক্ষিপ্ত পথসভায় জুয়েল আরেং এমপি বলেন, আজ হালুয়াঘাটের জনগন প্রমাণ করেছে আগামী নির্বাচনে আমাদের জয় নিশ্চিত। তিনি নেতাকর্মীদের যার যার অবস্থান থেকে নৌকা প্রতিকের পক্ষে কাজ করার আহবান জানান।
এ সময় উপস্থিত সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদুল ইসলাম পাপ্পু,  ভূবনকুড়া ইউপি চেয়ারম্যান জুগলী ইউনিয়ন চেয়ারম্যান কামরুল হাসান, ধারা ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমদ বিপ্লব প্রমূখ।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages