হরিপুরে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার ও আলোচনা সভায় জনতার ঢল । একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 24 December 2018

হরিপুরে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার ও আলোচনা সভায় জনতার ঢল । একুশে মিডিয়া


জহরুল ইসলাম (জীবন) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ইং উপলক্ষে রোজ রোববার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের আয়োজনে নির্বাচনী প্রচার প্রচারণায় রহমতপুর বটতলী আরকানিয়া এবতেদিয়া মাদ্রাসা মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন ২নং আওয়ামীলীগের সভাপতি শ্রী প্রফুল্ল চন্দ্র বায়ের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের ৬ বারের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলামের পুত্র বাংলাদেশ আওয়ামীলীগে ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: মাজাহারুল ইসলাম সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ হরিপুর থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী নগেন কুমার পাল, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, সাংগঠনিক সম্পাদক মো: মোজাফ্ফর আহাম্মেদ মানিক, মোসলেম উদ্দীন সরকারী কলেজের ও আওয়ামীলীগের থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দুর রহমান, আওয়ামী সেচ্ছাসেবক লীগের থানা শাখার যুগ্ম আহবায়ক মো: এহেসানুল হক বাবু। আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ ৪নং ডাঙ্গীপাড়া শাখার সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনি, আওয়ামীলীগ ৪নং ডাঙ্গীপাড়া শাখার সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শ্রী অনিল চন্দ্র বর্ম্মন, আওয়ামীলীগ ৪নং ডাঙ্গীপাড়া ২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো: সাত্তার হোসেন,মো: জামিন প্রমুখ সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো: সামসুদ্দীন কাদেরী ও গীতা পাঠ করেন আওয়ামী সেচ্ছাবেবকলীগ ৪নং ডাঙ্গীপাড়া শাখার সাধারণ সম্পাদক শ্রী: চন্দ্র মোহন বায়।
স্থানীয় বক্তরা বলেন, আওয়ামীলীগ উন্নয়নের রুপকার। দীর্ঘ ১০বছর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার কারণে গ্রামের রাস্তাঘাট সহ বিদ্যুৎ আজ ঘরে ঘরে পৌছিয়ে দিয়েছে। তাই আমরা এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দিব এবং সকলে মিলে ৩০তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন এই শোল্লগান মুখরিত হয় আলোচনা সভা।
প্রধান অতিথির বক্তব্য এমপি পুত্র মাজারুল ইসলাম সুজন বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে রাস্তাঘাট পাকা হয়, কৃষক সার বিষ ঠিক মতো পায়, ঘরে ঘরে বিদ্যুৎ পায়, যা কোন সরকার করতে পারে নি। ২০০৮ সাল থেকে আওয়ামীলীগ সরকার ২৩,০০০মেগা ওয়াট বিদ্যুৎ উত্তপন্ন করেছে যা অন্য সরকারের আমলে সম্ভব হয় নি।
বিএনপি সরকার ক্ষমতায় আসলে রাস্তাঘাট পাকা হয় না, কৃষক ঠিক মতো সার বিষ পায় না, বিদ্যুৎ পায় না। আর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে উন্নয়ন হয় আর বিএনপি সরকার ক্ষমতায় আসলে উন্নয়নে বাধা সৃষ্টি করে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে ২০২১সালের মধ্যে গ্রাম শহরে পরিনত হবে। মানুষ শহরের সকল সুযোগ সুবিধা গ্রামে বসে পাবে। বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। তাই এই নৌকায় মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলে প্রতি আহব্বান করেন।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages