ঠাকুরগাঁও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 18 January 2019

ঠাকুরগাঁও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।। একুশে মিডিয়া




একুশে মিডিয়া, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ঠাকুরগাঁও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ‘পরিবার কল্যাণ’ বীমা ডিভিশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা ডিস্ট্রিক ইনচার্জ মো: সাইদার রহমানের সভাপতিত্বে শীতবতস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট মো: জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভেলাজান মহাবিদ্যলয়ের অধ্যক্ষ আলহাজ শাহ মোহাম্মদ নুর আলম।
এসময় উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বালিয়াডাঙ্গী অফিসের ইনচার্জ মো: নওশাদ আলী, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সহকারী অফিসার (ক্যাশ) মো: ফরিদুর রহমান। অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন ঠাকুরগাঁও সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার মেট মো: জিহাদুজ্জামান জিসান এবং সোহরাব হোসেন।
আলোচনা সভা শেষে শহরের শতাধিক হত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages