![]() |
প্রতিবেদক-আল-আমিন মুন্সী :
নরসিংদীর পলাশে থানা পুলিশের আয়োজনে উৎসব মুখর পরিবেশে ব্যাডমিন্টন (র্যাকেট) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে পলাশ থানা মাঠ প্রাঙ্গণে ৮টি দলের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে নটআউট পদ্ধতিতে খেলাটি অনুষ্ঠিত হয়।
এতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এ.বি সিদ্দিকের টিম বিজয়ী হন।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার এসআই মীর সোহেল রানা, এসআই জহিরুল ইসলাম, এসআই বোরহান উদ্দিন, এসআই আব্দুল হামিদ, এ এসআই মুঞ্জুরুল ইসলাম প্রমূখ।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment