![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা নির্ভয়ে কাজ করুন। কোনো হুমকি এলেই তথ্য মন্ত্রণালয়কে অবহিত করুন। শেখ হাসিনার সরকার গণমাধ্যম বান্ধব সরকার।---------------------------------------------------------------------------------------------------------------
শুক্রবার (৪ জানুয়ারী) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে গণমাধ্যম কর্মী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সাংবাদিকদের হুমকি দেওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।---------------------------------------------------------------------------------------------------------------
নির্বাচন পরিচালনায় নেতৃত্বের সীমাহীন ব্যর্থতা ঢাকতে বিএনপি মনগড়া অভিযোগের ফিরিস্তি এবং পুনর্নির্বাচনের দাবি তুলে নতুন ষড়যন্ত্রের বীজ বপনের অপচেষ্টা করছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।---------------------------------------------------------------------------------------------------------------
তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনে বিএনপির নেতারা সম্পূর্ণ ব্যর্থ ও জনবিচ্ছিন্ন ছিলেন। তারা অস্বাভাবিক পরিস্থিতি তৈরির উছিলা খুঁজে গায়েবি শক্তির হস্তক্ষেপের অপেক্ষায় থেকে নির্বাচনের দিকে মন না দিয়ে ষড়যন্ত্রের পথে পা বাড়িয়েছিলেন। এখন পিঠ বাঁচানোর জন্য মনগড়া অভিযোগের আশ্রয় নিয়েছেন।---------------------------------------------------------------------------------------------------------------
ইনু আরো বলেন, ‘নির্বাচনে হারলেই ফল প্রত্যাখ্যান বিএনপির পুরনো রাজনৈতিক বদঅভ্যাস। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ফলও হারা মাত্র প্রত্যাখ্যান করেছিল বিএনপি।---------------------------------------------------------------------------------------------------------------
বাংলাদেশ এখনও জঙ্গি-জামায়াত-যুদ্ধাপরাধী-রাজাকার ও তাদের দোসরদের হুমকি থেকে মুক্ত নয় উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, ‘দেশকে দুর্নীতি, বৈষম্য ও দেশবিরোধীদের হুমকি থেকে সম্পূর্ণ মুক্ত না করা পর্যন্ত জাসদের সংগ্রাম চলবেই।---------------------------------------------------------------------------------------------------------------
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় জাসদের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য শিরীন আখতার, জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, নুরুল আখতার, নাদের চৌধুরী, সহ-সভাপতি আফরোজা হক রীনাসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।---------------------------------------------------------------------------------------------------------------
একুশে মিডিয়া/আরএ---------------------------------------------------------------------------------------------------------------




No comments:
Post a Comment