![]() |
একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:
অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার জেরে পুলিশ ৫ জনকে আটক করেছে।
শৈলকুপা থানার ওসি আয়ুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টিএ রাজু ও যুবলীগ নেতা মুশফিকুর রহমান উজ্জলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment