‌সাংবাদিক সৈকত আচার্য্য এর জন্মদিনে ছৈয়দুল আলমের ‘কবিতা’।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 9 January 2019

‌সাংবাদিক সৈকত আচার্য্য এর জন্মদিনে ছৈয়দুল আলমের ‘কবিতা’।। একুশে মিডিয়া


আজ ১০ জানুয়ারী। বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার সর্বস্তরের মানুষের অজানা-জানা তথ্য নিয়ে প্রতিদিন জাতির কাজে পাঠকারক সাংবাদিক সৈকত আচার্য্য এর আজ ১০ জানুয়ারী শুভ জন্মদিন।
লেখক- সাংবাদিক ছৈয়দুল আলম:
সাংবাদিক সৈকত আচার্য্য এর জন্মদিনে ছৈয়দুল আলমের ‘কবিতা’ ১
আজকেরই এই দিনে

সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে
দু:খগুলো যাক দুরে।
জড়া জীর্ণ অতীতটাকে
রেখোনা আর মনে
নব উদ্দমে কাজ করো
নতুন এই দিনে।


‌সাংবাদিক সৈকত আচার্য্য এর জন্মদিনে ছৈয়দুল আলমের ‘কবিতা’ ২
ভোরে উঠেই ভোমড়া তাড়া-

কাজের চাপে দিশে হারা;
নেই ফুরানো দম-
দিনটা তবু অন্যরকম।


কাজের ফাঁকে চুমুক কাপে-

ক্ষণ আড্ডায় সময় মাপে;
আনমনা কি মন?
আসছে বুঝি কোন মধুক্ষণ।


আকাশ নীলে উঁকি মারা-

মনটা যেন ছন্নছাড়া;
মনের কোনায় স্মৃতি-
ভাঙছে নিয়ম নীতি।


জন্মদিনের এই দিনে আজ

চঞ্চলা মন ষোড়ষী সাজ;
বাঁধন কাটার সুর-
দিচ্ছে উড়াল দূর।


নিজের মতো নিজের কাজে

কষ্ট অনেক, দুঃখ মাঝে;
লাগুক ছটা আলোয় -
মন্দ কাটুক ভালোয়।


দুর চিঠিতে সুবাস পাঠাই

ভালো থেকো এইটাই আমি চাই।
তোমার জন্মদিনের-
বাজুক বাঁশী বীণের।


‌সাংবাদিক সৈকত আচার্য্য এর জন্মদিনে ছৈয়দুল আলমের ‘কবিতা’ ৩
আজকের আকাশে অনেক তারা,দিন ছিল সূর্যে ভরা। 

আজকের জোসনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। 
আজকের পৃথিবী তোমার জন্য, ভরে থাকা ভাল লাগা। 
মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। 
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়, 
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়। 
আজ জন্মদিন তোমার...... !


তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল, 

তোমার জন্য হাসা স্নিগ্ধ বিকেল। 
ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালবাস সব সৃষ্টিকে। 
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়, 
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়। 
আজ জন্মদিন তোমার...... !


তোমার জন্য ফুটে পৃথিবীর সব গোলাপ, 

তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ। 
আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত কর পৃথিবীকে। 
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়, 
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়। 
আজ জন্মদিন তোমার...... !



‌সাংবাদিক সৈকত আচার্য্য এর জন্মদিনে
কবিতা লেখক: মোহাম্মদ ছৈয়দুল আলম
সংবাদ প্রতিনিধি:
দৈনিক তৃতীয় মাত্র
কারেন্টনিউজ।
নিউজ এডিটর:
একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages