ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন এখন বন ও পরিবেশ মন্ত্রী।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 7 January 2019

ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন এখন বন ও পরিবেশ মন্ত্রী।। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মৌলাভী বাজার রিপোর্ট:
বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের গঠিত মন্ত্রীসভায় বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের চার চারবারের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন।  আজ বঙ্গভবনে তিনি শপথগ্রহণ করবেন।------------------------------------------------------------------------------------------------------
রোববার বিষয়টি  গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মো. শাহাব উদ্দিন এমপি। একসময়কার ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকা এই মানুষটি এখন মন্ত্রী দায়িত্ব হচ্ছেন-এমন খবরে তার নির্বাচনী এলাকা বড়লেখা ও জুড়ী উপজেলার মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা।------------------------------------------------------------------------------------------------------
বিকালে বড়লেখা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌরশহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর মৌলভীবাজারের বড়লেখায় জন্মগ্রহণ করেন ক্লিন ইমেজের এ রাজনীতিবিদ।------------------------------------------------------------------------------------------------------
মো. শাহাব উদ্দিন দশম জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করে এলাকার ব্যাপক উন্নয়ন করেন। এ কারণে তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।------------------------------------------------------------------------------------------------------
হুইপ শাহাব উদ্দিন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন।------------------------------------------------------------------------------------------------------
২০০৮ সালের নবম ও ২০১৪ সালের দশম জাতীয় সংসদে টানা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তৃণমূল পর্যায় থেকে দাবি ওঠে তাকে মন্ত্রী করার।------------------------------------------------------------------------------------------------------
এলাকার মানুষের প্রতি সম্মান দেখিয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শাহাব উদ্দিনকে হুইপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।------------------------------------------------------------------------------------------------------
মো. শাহাব উদ্দিন এমপি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জয়ের যাত্রা শুরু করেন। এ ধারাবাহিতকায় সংসদ সদস্য থেকে হুইপ হয়ে সে যাত্রায় পৌঁছেছেন এখন মন্ত্রিত্বে। তিনি সোমবার পূর্ণমন্ত্রীর দ্বায়িত্ব নিচ্ছেন।------------------------------------------------------------------------------------------------------
মৌলভীবাজার ১ আসনের সংসদ সদস্য শাহাব উদ্দিন ১৯৮৪ সালে প্রথম মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। সে নির্বাচনের পর রাজনীতির মাঠে তাকে আর পেছন ফিরে থাকাতে হয়নি। একটানা ৩ বার ইউপি চেয়ারম্যান ছিলেন।------------------------------------------------------------------------------------------------------
১৯৯৬ সালের প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন।২০০১ সালের নির্বাচনে হেরে গেলেও ২০০৮ এ আবারো সংসদ সদস্য নির্বাচিত হন। সে ধারাবাহিকতায় ২০১৪ সালের দশম জাতীয় সংসদে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।------------------------------------------------------------------------------------------------------
বিজ্ঞ রাজনীতিক, জনপ্রতিনিধি, সৎ ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ইউনিয়ন চেয়ারম্যানের সিঁড়ি বেয়ে ওপরে ওঠা মো. শাহাব উদ্দিন এবার মন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন। তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।------------------------------------------------------------------------------------------------------
এর আগে শাহাব উদ্দিন দশম সংসদের সরকার দলীয় হুইপের দায়িত্ব পালন করেন।------------------------------------------------------------------------------------------------------
এক প্রতিক্রিয়ায় শাহাব উদ্দিন এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এ পাওয়া আমার একার নয়, বড়লেখা-জুড়ীবাসী তথা মৌলভীবাজারবাসীর। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।------------------------------------------------------------------------------------------------------
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে আওয়ামী লীগ প্রাথী মো. শাহাব উদ্দিন নৌকা প্রতীকে ১ লাখ ৪৩ হাজার ৬৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাসির উদ্দিন আহমেদ মিঠু ধানের শীষ প্রতীকে পান ৬৫ হাজার ৮১৪ ভোট।------------------------------------------------------------------------------------------------------



একুশে মিডিয়া/এমএ------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages