![]() |
এম এ হাসান,কুমিল্লা:
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় আওয়ামীলীগের বর্ধিত সভায় আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত দলিয় প্রার্থীদের স্ব-হস্তে লিখিত উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি নেতৃবৃন্দ আবেদন পত্র জমা করেন।
বর্ধিত সভায় উপস্থিত প্রধান অতিথি সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির হাতে।
সরজমিনে দেখা গেল চৌদ্দগ্রাম উপজেলার স্থানীয় হোটেল ফুড প্যালেসে ২৮ই জানুয়ারি সোমবার সকাল ১১টায় আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের মনোনয়নপত্র (আবেদন) হাতে নিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন কুমিল্লা-১১ আসন (চৌদ্দগ্রাম)থেকে নির্বাচিত সংসদ সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব (এমপি) এসময় প্রধান অতিথি সকলের আবেদন পত্র হাতে নিয়ে নাম ঘোষণা করেন, এবং আবেদন পত্র যাচাই বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান।
বর্ধিত সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দলের নিকট আবেদন করেছেন উপজেলা চেয়ারম্যান পদে ৭জন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৮জন এবংমহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জনসহ সর্বমোট ১৯জন।উপজেলা চেয়ারম্যান পদে আবেদন করেন-
চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুস ছোবহান ভূঁঞা হাসান।কুমিল্লা জেলা আওয়ামীলীগ সদস্য শিল্পপতি কামাল উদ্দীন।বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক কামরুল হাসান মুরাদ।চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ নেতা এনামুল হক।আওয়ামী লীগ নেতা আবু তাহের।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও বাতিসা ইউপি চেয়ারম্যান জি.এম.জাহিদ হোসেন টিপু । উপজেলা শ্রমিকলীগের সভাপতি সোহেল রেজা ভুলু।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে- চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সদস্য বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামছুল আলম মজুমদার।চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বাবু নন্দন চৌধুরী।উপজেলা আওয়ামীলীগ নেতা জি.এম.মীর হোসেন মীরু।কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক জাকির হোসেন।উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ .এস.এম.শাহীন মজুমদার।উপজেলা যুবলীগ নেতা আলমগীর হোসেন বিপ্লব, ও সৈয়দ মোঃ আলী আশ্রাফ।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে-
চৌদ্দগ্রাম উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার।চৌদ্দগ্রাম উপজেলা যুবমহিলা লীগ নেত্রী কাজী আনোয়ারা আক্তার পান্না।চৌদ্দগ্রাম পৌর যুবমহিলা লীগ নেত্রী রহিমা আক্তার শিল্পি।কুমিল্লা জেলা যুব মহিলালীগ নেত্রী মনোয়ারা বেগম সাকি।
ও ফয়জুন্নেছা আমিন। একজন অনুপস্থিত থাকায় ১৯ জনের আবেদন পত্র গ্রহণ করা হয়।
উক্ত আওয়ামিলীগের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা চৌদ্দগ্রামের আওয়ামিলীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment