![]() |
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন 'আর্তনাদ' ।
শনিবার সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী।
ঠাকুরগাঁও সদর উপজেলার ডিসি বস্তি, উড়াওপাড়া,নিশ্চিন্তপুর, কুমারপাড়া, কাজির বস্তি, দেবীপুর, মাদ্রাসাপাড়া, পরিষদ পাড়া ও আকচা গ্রামের ১৯৫টি পরিবারের মাঝে কম্বল, সুয়েটার সহ গরম কাপড় বিতরণ করা হয়।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুন রানা, মাহামুদুল, আরিফ ইসলাম, নয়ন, জুয়েল, স্বেচ্ছাসেবী সংগঠন আর্তনাদের সমন্বয়কারী আরিফুজ্জামান, এমডি নুরুল হুদা, রাফি, তুষার সহ সংগঠনের নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবী সংগঠন আর্তনাদের সমন্বয়কারী আরিফুজ্জামান বলেন, এ সংগঠনের মাধ্যমে দেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগ সহ মানুষের নানা বিধ সমস্যায় আমরা যতটুকু পারি সহযোগিতা করে আসছি। শুধু আমরা করলে হবে না, সমাজের প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসতে হবে।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment