নতুন প্রজন্মের মাঝে খেলাধুলাকে ছড়িয়ে দিতে হবে-শাহজালাল মজুমদার।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 5 January 2019

নতুন প্রজন্মের মাঝে খেলাধুলাকে ছড়িয়ে দিতে হবে-শাহজালাল মজুমদার।। একুশে মিডিয়া



এম এ হাসান, কুমিল্লা:
শুধু মাত্র টুর্নামেন্ট আয়োজন করে নয়, গ্রামের স্কুল কলেজ পড়ুয়া ছাত্রদের মধ্যে ধারাবাহিক ভাবে ক্রীড়া সাংস্কৃতিক চর্চা করতে হবে।বিশেষ করে নতুন প্রজন্মের মাজে খেলাধুলা ছড়িয়ে দিতে হবে। একমাত্র খেলাধুলার মাধ্যমে সামাজিক শৃঙ্খলা মাদক প্রতিরোধ করা সম্ভব।
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক উপজেলার ৪নং শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার।

এসময় তিনি আরো বলেন পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলা করে নিজেরা সুস্থ থাকবে এবং আগামীতে একটা সুস্থ জাতি নির্মাণ করবে। বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্মকে তৈরি হওয়ার জন্য উপস্থিত খেলোয়ার ও শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।
সরজমিনে দেখা গেল  চৌদ্দগ্রাম উপজেলার  ৪নংশ্রীপুর ইউনিয়নে ৫ই জানুয়ারি (শনিবার) স্থানীয়  হোসেন পুর ক্রিড়া  ও সাংস্কৃতিক উদ্যেগে এইস পি এল প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।উক্ত খেলায়  বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,৪নং  শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য  আবুল কালাম আজাদ টিপু, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নুরুল আলম, শ্রীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন, শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য কাজী আলমগীর হোসেন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  শামিম আশ্রাফ মজুমদার, শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মদ, চৌমুহনী মুজিব সেনা ক্লাবের সাধারণ সম্পাদক  ইমাম হোসেন মজুমদার সহ প্রমুখ।
উক্ত খেলাটি  পরিচালনা করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির  ক্রিড়া সম্পাদক  জসিম উদ্দিন সৈকত।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages