![]() |
সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনি ধি:
জয়পুরহাটের পাঁচবিবির চাঁনপাড়া-পানিয়াল সংলগ্ন এলাকায় সোমবার ভোর রাতে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের গুলিতে এক ডাকাত আহত হওয়ার ঘটনা ঘটে।
উপজেলার পানিয়াল গ্রামের মৃত ইয়াছিন আলীর পুত্র একাধিক মামলার আসামী সানা মিয়া (৪৪) নামের এক ডাকাতকে বাম পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেন পাঁচবিবি থানা পুলিশ।
ঘটনাস্থল থেকে রিভলবার সহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ ভোর তিনটায় উক্ত স্থানে ডাকাত দলকে আটকের অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে উদ্দেশ্য করে ডাকাত দলের সদস্যরা গুলি ছোরে। পুলিশ পাল্টা গুলি করলে এক ডাকাত আহত হয়। পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment