![]() |
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
নড়াইলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া এএসআই মনিরুজ্জামান মিন্টুর পরিবারের পাশে দাঁড়ালেন সেনা কর্মকর্তারা। মঙ্গলবার রাতে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিমের পক্ষে ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল জাহাঙ্গীর আলম পুলিশ কর্মকতার স্ত্রীকে এক লাখ টাকা সহযোগিতা করেন।
এ সময় নড়াইলের ডিসি আনজুমান আরা, এসপি মোহাম্মদ জসিম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরফুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন। ২৭ ডিসেম্বর মাশরাফী বিন মোর্ত্তজার নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পুলিশ কর্মকর্তা এএসআই মো. মনিরুজ্জামান।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment