![]() |
সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনি ধি:
জাতীয় সংসদ নির্বাচনের পর দুই মাস বিরতি দিয়ে মার্চ মাসে পাঁচ ধাপে আবারো উপজেলা পরিষদ নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন।
আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা হবে বলে সোমবার জানিয়েছেন ইসি সচিব,হেলালুদ্দিন আহমেদ।
জয়পুরহাটের পাঁচবিবিতে ক্ষমতাসীন দল আওয়ামীলীগে শুরু হয়েছে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ এবং গনসংযোগ।
আওয়ামীলীগ থেকে উপজেলা চেয়ারম্যান পদের জন্য দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন,পাঁচবিবি উপজেলা আ.লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল,জয়পুরহাট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুঞ্জুর শীহদ মুন্না ও উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহাবুব চন্দন।
ভাইস চেয়ারম্যান পদে পাঁচবিবি উপজেলা রিক্সা-ভ্যান শ্রমীক লীগের সভাপতি খালেকুল ইসলাম বকুল ও পাঁচবিবি উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলম জুয়েলের প্রচার প্রচারনা লক্ষ্য করা যাচ্ছে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য প্রচার ও গন সংযোগ চালিয়ে যাচ্ছেন পাঁচবিবি পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর রাজিনারা টুনি।
পাঁচবিবি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা মোস্তফিজুর রহমান,বিএনপির পৌর আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বর্তমান ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট ও মহিলাে ভাইস চেয়ারম্যান দৌলতুন নাহার দোলন এবারো সম্ভাব্য প্রার্থী হতে পারেন।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment