![]() |
এম ডি হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়েও যে কোনো ধরনের সহিংসতা এড়াতে সদা তৎপর রয়েছে র্যাব-১২।
বুধবার (২ জানুয়ারি ২০১৯ইং) দুপুরে র্যাব-১২ স্পেশাল কোম্পানীর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে, র্যাব-১২ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে টহলের পাশাপাশি বিশেষ নজরদারী রাখছে।
নির্বাচন পূর্ববর্তী সময়ের আকস্মিক চেকপোষ্ট, যানবাহনে তল্লাশী এখনো অব্যাহত রয়েছে। সেই সাথে বিভিন্ন হোটেল সমূহে সন্দেহজনক আগন্তুক এবং সংঘবদ্ধ ব্যক্তিদের উপর রয়েছে কঠোর নজরদারি।
বর্তমানে সিরাজগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারী রাখা হচ্ছে। কোন ব্যক্তি, দল বা গোষ্ঠি কোনো বিশৃঙ্খলা করতে না পারে, সে দিকে বিশেষ ভুমিকা পালন করছে র্যাব-১২। এবং কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment