![]() |
এম এ হাসান, কুমিল্লা:
গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব-নিযুক্ত এলজিআরডি মন্ত্রী, কুমিল্লা (০৯)আসনের নির্বাচিত সংসদ সদস্য তাজুল ইসলাম (এমপি) কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ৪নং শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামশেদ আলম মজুমদার।
জানা যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শাখার দায়িত্বে থাকা উপজেলা যুবলীগের আহবায়ক ৪নং শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার এর পারিবারিক সদস্য এই জামশেদ আলম মজুমদার গতকাল ১৭ই জানুয়ারী (বৃহস্পতিবার) সচিবালয়ে এলজিআরডি মন্ত্রীর সাথে একান্ত স্বাক্ষাত করেন।এই সময় তিনি নবনিযুক্ত মন্ত্রী কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।ফুলেল শুভেচ্ছা শেষে মন্ত্রী কুমিল্লা ও চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ নিয়ে কিছু সময় কৌশল বিনিময় করেন।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment