ফটিকছড়িতে সাবেক সাংসদ নুরুল আলম চৌধুরীর জানাজা সম্পন্ন।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 29 January 2019

ফটিকছড়িতে সাবেক সাংসদ নুরুল আলম চৌধুরীর জানাজা সম্পন্ন।। একুশে মিডিয়া


ফোরকান মাহমুদ, চট্টগ্রামের ফটিকছড়ি থেকে:
চট্টগ্রাম-২ ফটিকছড়ি থেকে বার বার নির্বাচিত সাবেক সাংসদ সদস্য, ওমানের সাবেক রাষ্ট্রদূত, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা,  আলহাজ্ব নুরুল আলম চৌধুরীর ২য় জানাজা নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় আজ ২৮শে জানুয়ারি সোমবার বিকাল ২.০০ ঘটিকার সময় ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়|

বিকাল ৪ঘটিকার সময় (নিজ বাড়ী) মতিয়ার রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বর্ষীয়ান এই নেতার দাফন সম্পন্ন হয়। ১ম জানাজা নামাজ সকাল ১০টায় জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্টিত হয়। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
রবিবার ভোরে চট্টগ্রাম শহরে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ১মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
মরহুমের জানাজা নামাজে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী উপস্থিত হয়ে মরহুমের শোকার্ত পরিবারকে সমবেদনা জানান, এবং মরহুমের বর্ণিল জীবনের স্মৃতিময় কিছু কথা আলোচনা করেন। 
জানাজা নামাজে অন্যান্যদের মধ্যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তহিদুল আলম বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. উত্তম কুমার মহাজন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এটি এম পিয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম, এ সালাম, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ফটিকছড়ি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন চৌধুরী, মির্জা আবু মুনছুর,জনাব ফখরুল আনোয়ার, প্রমূখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ফটিকছড়ি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দসহ কয়েক হাজার মানুষ মরহুমের জানাজা নামাজে অংশগ্রহণ করেন।
ফটিকছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুশফিকুর রহমান ও ফটিকছড়ি থানা পুলিশ বিভাগ বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করেন।
উল্লেখ্য যে ১৯৭৩ সালে মরহুুম নুরুল আলম চৌধুরী, বাংলাদেশ জাতীয় পরিষদের প্রথম নির্বাচিত সংসদ সদস্য, ১৯৮৬ সালে আওয়ামীলীগের প্রার্থী হয়ে ফটিকছড়ি থেকে দ্বিতীয়বার সাংসদ সদস্য নির্বাচিত হয়।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages