প্যারিসে সুপার শপ "বাংলা মার্ট" এর শুভ উদ্বোধন করলেন চৌদ্দগ্রামের কৃতি সন্তান। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 2 January 2019

প্যারিসে সুপার শপ "বাংলা মার্ট" এর শুভ উদ্বোধন করলেন চৌদ্দগ্রামের কৃতি সন্তান। একুশে মিডিয়া



এম এ হাসান, কুমিল্লা:
ফ্রান্সের রাজধানী প্যারিসের ব্যস্ততম পর্যটন এলাকা এনভার্সসে সুপার শপ “বাংলা মার্ট” এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান মনির খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ বিজনেস ফোরাম ফ্রান্সের’ সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, বৃহত্তর ‘কুমিল্লা জনকল্যাণ সমিতি ফ্রান্সের’ আহবায়ক ব্যবসায়ী কামাল মিয়া, অজয় দাস, ‘ফ্রান্স বাংলা প্রেসক্লাবের’ সদস্য সচিব মাম হিমু, সাইদুর রহমান, দবির মোহাম্মদ সহ আরো অনেকে। এ সময় প্রতিষ্ঠানের কর্ণধার মনির খান বলেন, এ সুপার শপটি অন্যান্য সুপার শপ থেকে কিছুটা ভিন্ন প্রকৃতির। শপটিতে ফুড, কসমেটিকস্ প্রভৃতির পাশাপাশি রয়েছে দেশে টাকা প্রেরণের সু-ব্যবস্থা।
‘বাংলাদেশ বিজনেস ফোরাম ফ্রান্সের’ সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ বলেন, ফ্রান্সে আগে বাংলাদেশিরা চাকুরীতে নিয়োজিত থাকলেও এখন ধীরে ধীরে তারা ব্যবসার দিকে ঝুঁকছেন। এটি বাংলাদেশিদের জন্য গর্বেও বিষয়, এতে করে বাংলাদেশিদের জন্য নতুন নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। এ সময় প্যারিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সুপার শপ “বাংলা মার্ট” এর স্বত্বাধিকারী হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মৃত নাবালক মিয়া মজুমদারের মেঝো ছেলে এবং চৌদ্দগ্রামের জনপ্রিয় সাপ্তাহিক “আলোকিত চৌদ্দগ্রাম” এর চীপ স্টাফ রিপোর্টার, স্যাটেলাইট চ্যানেল “আনন্দ টিভি” ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “দেশ সংবাদ” এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন এর মামা।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages