![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার:
রাজধানী’র ডেমরা এলাকায় একটি বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ।----------------------------------------------------------------------------------------------------------------
নিহত দুই শিশুর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার রাতে কোনাপাড়ার শাহজালাল রোডের একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দুই শিশুর লাশ হলো কোনাপাড়া এলাকার পলাশের মেয়ে নুসরাত (৪) এবং ফরিদুলের মেয়ে ফারিয়া আকতার দোলা (৪)। তারা খেলার সাথী ছিল। সকাল থেকে তারা নিখোঁজ ছিল। তাদের সন্ধানে পরিবারের পক্ষ থেকে সকাল থেকে মাইকিং করা হয়।----------------------------------------------------------------------------------------------------------------
ডেমরা থানার ডিউটি অফিসার শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কোনাপাড়া পুলিশ ফাঁড়ি থেকে খবর পেয়ে আমরা শিশু দুইজনের মরদেহ উদ্ধার করি। শিশু দুইজনের মরদেহ শাহজালাল রোডের রুস্তম আলীর বাসা নাসিমা ভিলার ৭ম তলা ভবনের নিচতালার একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়।----------------------------------------------------------------------------------------------------------------
উদ্ধারের সময় একজনের মরদেহ খাটের নিচে এবং অন্যজনের লাশ খাটের উপরে ছিল। তিনি আরও বলেন, যার বাসায় শিশু দুইটির মরদহে পাওয়া গেছে ওই ব্যক্তি পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চালানো হয়েছে।কীভাবে শিশুদের মৃত্যু হলো, এটা হত্যাকাণ্ড কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।----------------------------------------------------------------------------------------------------------------
কোনাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু হায়াত বলেন, শিশু দুটি দুপুর থেকেই নিখোঁজ ছিল। তাদের খোঁজে মাইকিংও করা হয়। পরে ওই বাড়ির নিচতলায় দুজনের মরদেহ খুঁজে পাওয়া গেলে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। শিশু দুটির দেহে আঘাত দেখতে পেয়েছি।----------------------------------------------------------------------------------------------------------------
একুশে মিডিয়া/আরএ----------------------------------------------------------------------------------------------------------------




No comments:
Post a Comment