![]() |
সবুজ সরকার সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার মনিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাছে ইয়াবা বেচাকেনার সময় পুলিশ তাদেরকে হাতে-নাতে আটক করে।
আটকৃতরা হলেন, শাহজাদপুর উপজেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক প্রার্থী রাজিব শেখের মামাতো ভাই দ্বারিয়ারপুর মহল্লার মোক্তার হোসেনের ছেলে পৌর যুবলীগের সদস্য মামুন (২৮), পুকুরপাড় গ্রামের হেলাল সেখের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও রামবাড়ী গ্রামের আমিনুলের ছেলে সামিউল হোসেন (৩৫)।
এদিকে শাহজাদপুরের প্রভাবশালী যুবলীগ নেতা রাজীবের একান্ত সহযোগী ও তার ভাই মামুন ইয়াবা ব্যবসায় জড়িত এ সংবাদ শুনে যুবলীগ নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment