ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ট্রাক চাপায় কলেজের প্রভাষক নিহত।। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 23 January 2019

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ট্রাক চাপায় কলেজের প্রভাষক নিহত।। একুশে মিডিয়া


শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ট্রাক চাপায় কেশরগঞ্জ কলেজের প্রভাষক নিহত হয়েছেন।
বুধবার (২৩ জানুয়ারি) দুপুর ১টায় দিকে ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর কান্দুর বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।এ সময় মোটর সাইকেলে থাকা আরেক আরোহী সোহেল মিয়া গুরুত্বর আহত হয়।
আহত সোহেলকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। সাইফুল ইসলামের বাড়ি ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ গ্রামে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ শেখ কবিরুল ইসলাম একুশে মিডিয়াকে জানান, ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ কলেজের প্রভাষক সাইফুল ইসলাম তার অপর এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেল মেরামত করার উদ্দেশ্যে কেশরগঞ্জ থেকে মধুপুর যাচ্ছিলেন।
সন্তোষপুর কান্দুর বাজার নামক স্থানে পৌঁছালে একটি মধুপুর থেকে আসা পল্লী বিদ্যুতের খুঁটি বহনকারী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রভাষক সাইফুল ইসলাম নিহত হন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages